
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'চাকরি নয়, সেবা'-এই শ্লোগানে ২-ই মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, গোপালগঞ্জ।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় শুরুতে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে প্রার্থীদের সুস্পষ্ট ব্রিফিং প্রদান করেন। সবশেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ০৭:০০ টায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.