আফরোজা খাতুন,
লক্ষ্মীপুরের কমলনগরে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, শিশুটির বাবা রহিম মিঝি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। তিনি কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মিজিবাড়ির মাছ ব্যবসায়ী। রোবেনা আক্তার তার দ্বিতীয় সন্তান।
পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হয় তার বাবা রহিম।
পথে নিজের কন্যাসন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেন তিনি। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে তাড়া করলে রহিম মিঝি একটি বটগাছে উঠে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আরমান হোসেন বলেন, শিশুটির মাথায় আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে পথে শিশুটিকে আছড়ে হত্যা করে তার বাবা। এ ঘটনায় অভিযুক্ত রহিমকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। অভিযুক্ত মানসিক রোগী কি না সে বিষয়ে তদন্ত চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.