
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়ায় মেয়াদ উত্তির্ন ঔষধ সংরক্ষণ, অতিরিক্ত মুল্যে এল পি গ্যাস বিক্রি সহ নানা অপরাধে পৌর শহরে ৭ জন ব্যাবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত কাল ৭ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াইব মিয়া এ অভিযানের আদালত পরিচালনা করেন।
স্থানীয় সুত্রে জানা যায় পৌর শহরের সদর রোডের বুশরা মেডিকেল হাউজ এর স্বত্বাধিকারী মোঃ বশির ব্যাপারী কে মেয়াদ উত্তির্ন ঔষধ দোকানে সংরক্ষণ রাখার জন্য ২৫ হাজার টাকা, অতিরিক্ত মুল্যে এল পি গ্যাস বিক্রি কারার জন্য মোঃ জসিমউদদীন কে ৬ হাজার টাকা, বেকারির পণ্যসামগ্রীতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় হারুন বেকারির স্বত্বাধিকারী মোঃ হারুন কে ৬ হাজার টাকা, দোকানে মূল্য তালিকা না থাকার দায়ে দিপক চন্দ্র বলকে ১ হাজার টাকা, এছাড়া অতিরিক্ত দামে মুরগী বিক্রি কারার দায়ে মোঃ বশির কে ২ হাজার টাকা, একই অপরাধে অপরাধী অভিযুক্ত করে মোঃ ইব্রাহিম কে ২ হাজার টাকা এবং মোঃ রাজ্জাক শেখ কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মৃণাল কান্তি দেবনাথ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.