সোহাগ হাসান:
গতকাল ৭ই মার্চ দিবাগত রাতে পালিত হয়েছে,সারা বিশ্বের মুসলিম উম্মার পবিত্র রজনী,শবে বরাত।
এ রজনীতে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদে,মসজিদে,গুনাহ মাফের আশায় ইবাদতে ব্যস্ত ছিলেন।
কেউ কেউ সারারাত ইবাদত করেছেন।
সারা জীবনের গুনা মাফের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ক্ষমার দরখাস্ত জানিয়েছেন।
বাকি জীবন সুন্দর ও পাপ মুক্তভাবে কাটানোর আশায়, প্রার্থনা করেছে বৃদ্ধ,যুবক কিশোর হতে শুরু করে শিশুরাও।
ইবাদতের জন্য মসজিদে এসেছে সবাই। নামাজ জিকির দরুদ ও কোরআন তিলাওয়াত এর মাধ্যমে কাটিয়েছে ধর্মপ্রাণ মুসলমানগণ। আজ পবিত্র মাহে রমজানের প্রস্তুতি উপলক্ষে রোজা রেখেছেন অনেকেই।
আর এই রোজা রাখার সূত্র ধরেই মসজিদে,মসজিদে আয়োজন হচ্ছে ইফতারের।
বিভিন্ন দোকানপাটে বিক্রি হচ্ছে নানা ধরনের ইফতারির খাদ্য সামগ্রী।
নানা ধরনের ফলমূল থেকে শুরু করে,গরম,গরম, বিভিন্ন প্রকার খাবার বিক্রি হচ্ছে ঐ সব দোকানগুলোতে।
লেগে আছে কেনাকাটার উপচে পড়া ভিড়।
কেউ কেউ মসজিদে নিচ্ছে ইফতারের সামগ্রী,আবার কেউ কেউ নিজ বাসা বাড়িতে একসাথে ইফতার করার জন্য নিয়ে যাচ্ছে নানা ধরনের খাবার। দোকানিরাও ব্যস্ত হয়ে পড়েছে ইফতারির নানা ধরনের খাবার সামগ্রী বিক্রির জন্য।
তেমনি এক ইফতারি বিক্রেতা, ঢাকা কেরানীগঞ্জ গদারবাগ এলাকার জসিম মিয়া।
তাহার সাথে কথা বলে জানতে পারা যায়, সকাল থেকেই প্রস্তুতি নিয়েছেন ইফতারি তৈরি ও বিক্রির জন্য।
দুপুর থেকে শুরু হয় কেনাবেচা।
বিকেল চারটা পাঁচটা হতেই ভীড় পড়ে বেচাকেনায়। বিভিন্ন বয়সের লোকজন কেনাকাটা করতে আসছেন তার দোকানে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.