নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শয্যায় উসকোখুসকো এক মধ্যবয়সী নারী শুয়ে আছে। তার পাশে বুক জুড়ে আছে ফুটফুটে এক নবজাতক। ঐ নারী নবজাতকের দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে,আর ইতিবাচক নানান ফন্দি ফিকির করে গায়ে হাত বুলিয়ে আদর করছে। হাসপাতালের ওই নারীর শয্যার পাশে আরও কয়েকটা শয্যার রোগী ও তাদের স্বজনরা নবজাতকটার দিকে তাকিয়ে। আর বলছে,বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। নারী দিবসে পাগলিটা মা হলেন,অথচ বাচ্চাটার বাবা হলনা কেউ।
হাসপাতালে গিয়ে এই চিত্রের দেখা মেলেছে বর্তমানে মা মেয়ে দু'জনই সুস্থ রয়েছেন তবে জানাগেছে-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ঐ নারী পাগলির প্রসব বেদনা ওঠে। স্থানীয়রা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীকে ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চায় ওই নারী কন্যা সন্তানের জন্ম দেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আলমগীর বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি ঐ নারী পাগলীর প্রসব বেদনায় ছটফট করছে। পরে একটি অটোরিক্সাযোগে তড়িঘড়ি করে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে পেরেছি ওই নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা করছেন এছাড়াও নিজেই তার সার্বিক সহযোগিতার মাধ্যমে মানবতার পরিচয় দিয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.