মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে শাস্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করা হয়। মাননীয় আহ্বায়ক এর সাথে কমিটির সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্ত লারমা), কমিটির সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবর্তন ও পূর্ণবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ ও পুর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুসাম্মৎ হামিদা বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পনে অংশ নেন। এসময় পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.