মোঃসিফাত উল্লাহ, উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে গাঁজা বিক্রেতা মৃত মোঃ আব্দুল হামেদ বেপারীর ছেলে মোঃ হাসান বেপারী (৩০) ১৫ মার্চ বিকেল ৫ টায় হারতা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের এলাকাবাসীর হাতে ৪০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে ধরা পড়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা বিক্রেতা হাসান বেপারী তিনি এলাকায় ভ্যান চালক হিসেবে সকলের পরিচিত মাদক ব্যবসায়ীদের সহায়তা ও নিজে মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয় করে থাকে। মাদক ব্যবসায়ি হাসান বেপারী মূলত এর পূর্বে ঢাকায় বসবাস করত।বর্তমানে শ্বশুর বাড়ি আশ্রয় থেকে ভ্যান চালিয়ে গোপনে মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয় করে। তিনি শ্বশুর বাড়ি আশ্রয় থেকে মাদক বিক্রির টাকা দিয়ে বসতি ঘর করেছেন!
এমন কি তিনি মাদকের সম্রাটদের সাথে ব্যবসায় জড়িত রয়েছে বলে জানায় এলাকাবাসী । এলাকাবাসী এই মাদক বিক্রেতার কাছে অতিষ্ঠ হয়ে পড়েছে। আটককৃত মোঃ হাসান বেপারীর শ্বশুর বাড়ি লোকজন আত্মীয় স্বজন, স্থানীয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু বিজয় দাস,মহিলা ইউপি সদস্য সবিতা রানী হাওলাদার, আত্নীয় মোঃ সুজন হাওলাদার এর সহায়তায় স্থানীয় হারতা পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয় ।
পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক ব্যবসায়ি মোঃ হাসান বেপারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এলাকাবাসী!
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.