
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সবার আগে সচেতনতামূলক কর্মসূচি নেয়া উচিত। ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে তারা কারো কথায় প্রভাবিত না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে। এজন্য নারী জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।
১৮ মার্চ ২০২৩ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা রিভারভিউ রিসোর্টে হিউম্যান রাইটস্ ওয়াচ কমিশন আয়োজিত ভোটার অ্যাডুকেশন সেমিনারে তিনি এসব কথা বলেন।
নাঈমুর রহমান দুর্জয় বলেন, আমাদের দেশে প্রতিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। এদেশের মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ অনেক বেশি।
তিনি বলেন, তবে ভোট প্রয়োগের ক্ষেত্রে অনেক নারীর স্বাধীনতা থাকে না। অনেক স্ত্রী তার স্বামীর কথায় ভোট প্রয়োগ করেন। স্বাধীনভাবে ভোট প্রয়োগে ভোটাররা প্রথম বাধা পান তার নিজ বাড়িতে।
সেমিনারে হিউম্যান রাইটস্ ওয়াচ কমিশনের নির্বাহী সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান বলেন, নির্বাচনে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে ভুল হবে। ভোট প্রয়োগের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি যোগ্য দলকেও বেছে নিতে হবে। উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে, ভোট প্রয়োগের ক্ষেত্র ডিজিটাল হওয়াটাই স্বাভাবিক।
সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, হিউম্যান রাইটস্ ওয়াচ কমিশনের মহাসচিব মো. নূরুল ইসলাম ছাত্তার, ব্যারিস্টার ওলোরা আরফিন প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.