নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ, জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০.০৩.২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন জয়নগর স্কুলপাড়াস্থ জনৈক মোঃ ফয়েজ (৩৫), পিতা-মৃত রহিম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ (দুইশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী ১। মোঃ নাদিম হোসেন (২৩), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-মোছাঃ শিল্পি বেগম, সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত থেকে উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.