গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট আজ সাতজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে।
বুধবার দুপুরে বঙ্গমাতা চক্ষু হাসপাতালের মিলনায়তনে পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা প্রাপ্ত সাতজন নারী বীর মুক্তিযোদ্ধা হলেন- রিফা বেগম, কল্পনা রাণী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, রোকেয়া শিরিন, হেনা ও আমেনা বেগম।
বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন, নারী বীর মুক্তিযোদ্ধা কল্পনা রাণী সাহা, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এস এম কাদেরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া শিরিন বলেন, আগে অনেক প্রতিষ্ঠানই আমাদের সম্বর্ধনা দিয়েছে। কিন্তু এটি একটি ভিন্নতর সংবর্ধনা। এখানে আমাদের সবাইকে একটি করে জামদানি শাড়ি দেওয়া হয়েছে। এই শাড়ি পড়েই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এরপর উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। দেয়া হয় সম্মাননা টেস্ট । এছাড়া আমাদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান থেকে ব্যাপক সম্মান প্রদান করা হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামের এই প্রতিষ্ঠান থেকে আমাদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডা. নাহিদ ফেরদৌসী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নারী বীর মুক্তিযোদ্ধারা ৭১ এ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। তাদের কাছে এই জাতি চির কৃতজ্ঞ। মহান স্বাধীনতার মাসে তাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরা ধন্য।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.