অনলাইন ডেস্ক:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা পুলিশ চুয়াডাঙ্গা কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩’ পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নির্ধারিত আয়োজনের শুভ সূচনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন এবং সকল বীর শহীদের আত্মার মাহফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা থানা, সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণ সহ জেলা পুলিশ, চুয়াডাঙ্গার সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.