নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সুলতানপুর মাঝেরপাড়া গ্রামস্থ জনৈক মিঠুন হালদার (২৭), পিতা-ভজহরি হালদারের বসত বাড়ী সংলগ্ন দক্ষিণ পার্শ্বে পানের বরজের পূর্ব দিকে পাকা রাস্তার উপর হতে অদ্য ২৭.০৩.২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১২০ (একশ বিশ) বোতল ফেন্সিডিলসহ ধৃত আসামী ১। মোঃ মোমিন উদ্দিন (৪০), পিতা-মোঃ নজর আলী, মাতা-মোছাঃ মইরম বেগম, সাং-সুলতানপুর (মাঝেরপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.