আফরোজা রহমান:
শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ থেকে শামসুল হক (৭৮) ও তার স্ত্রী ছয়েরা বেগম (৭০) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বৃদ্ধ শামসুল হক একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং এক ছেলে ও দুই মেয়ের বাবা।
নিহতের পরিবারের দাবি, বৃদ্ধ সামসুল হক পারবারিক কলহের কারণে মানসিক ভারসাম্যহীন ছিল।
এ থেকে গত রাতের যে কোনো সময় বৃদ্ধ সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.