
আকাশ চৌধুরী
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ ২০২৩ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে হাসপাতাল কতৃর্পক্ষ ও সার্বিক পরিচালনা করেন ডা,ফজলে বারী, সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ—১ আসনের সংসদ সদস্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয়।
এসময় এমপি দুর্জয়,বর্তমান সরকারের দেয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জরুরী বিভাগে এসি ও জেনারেটর সচল রাখার জন্য বলেন।
সভায় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান,
ভাইস চেয়ারম্যান এ কে এম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস,
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য " মোঃ আবুল বাশার।শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহনুর এ আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন মানিক প্রমুখ। সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে মডেল পাবলিক টয়লেট এর শুভ উদ্বোধন করেন এমপি দুর্জয়।
পরে পাশের ঘিওর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ।
জটিল রোগে আক্রান্ত ঘিওর সরকারি কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিনা’কে চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা এবং দৌলতপুর উপজেলার খলসীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন এবং নগদ অর্থ সহায়তা। করেন এমপ দুর্জয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.