দিনাজপুর শহরের উপশহর এলাকার হাউজিং অফিসের পূর্বপাশে এক ভাড়া বাসা থেকে আরিফা বেগম (২৭) নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গৃহবধূ আরিফার মরদেহ শয়নকক্ষে খাটের উপর পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সুরতহাল শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফা ওই এলাকার ওদু মিয়ার কন্যা এবং বোচাগঞ্জ উপজেলার মুড়ালীপুর এলাকার বেলাল হোসেন (৩০) এর স্ত্রী।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী বেলাল পলাতক রয়েছে। তাকে আটকের পর বিস্তারিত জানানো যাবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.