নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ০৬ (ছয়) জুয়াড়ী গ্রেফতার ll জুয়া খেলার নগদ টাকা ও তাসসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) শেখর চন্দ্র মল্লিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩১.০৩.২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকার সময় দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা ইউনিয়নের চিৎলা নতুনপাড়া গ্রামস্থ জনৈক হীরা ঘটক এর চায়ের দোকানে অভিযান পরিচালনাকালে ধৃত আসামী ১। মোহাম্মদ ওয়ালীউল্লাহ শেখ (৪০), পিতা মোঃ নওশের আলী, ২। মোঃ কামাল হোসেন (৪০), পিতা মৃত বিশারদ মোল্লা, ৩। মোহাম্মদ আকমান আলী (৪৫), ৪। মোঃ আবু তালেব (৪৫), পিতা মোঃ আজিজুল সরদার, সর্বসাং-চিৎলা নতুন পাড়া, ৫। মোঃ ইসমাইল হোসেন (৩৫),পিতা মোঃ আব্দুল লতিফ, সাং-পাড় দামুড়হুদা, ৬। মো: আশাদুল হক (৫০), পিং-মোঃ আব্দুর রহমান, সাং-দেউলি, সর্ব থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদের নিকট হতে ১,৩৯০/- (এক হাজার তিনশত নব্বই) টাকা, ০১ (এক) জোড়া তাস ও ০১ (এক) টি জুয়ার বোর্ড হিসাবে ব্যবহৃত চাটাইসহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.