জুনাঈদ হাসান:
প্রাণীর প্রতি ও যে,মানুষের ভালবাসা থাকতে পারে সেটা আবারও প্রমাণ করলেন সদ্য পড়াশুনা শেষ করে, রানার মটর লিমিটেডে কর্মরত এক যুবক।
তিনি ছোটবেলা হতেই সাপকে ভালবাসেন। তার নাম
রাজু আহমেদ।
সদ্য পড়াশোনা শেষ করে অফিসার হিসেবে কর্মরত আছেন রানার মটর লিমিটেড এ।
কর্মজীবনে শত ব্যাস্ততার মাঝেও তিনি ডাক পেলেই রানার গতিতে ছুটে চলেন ভালোবাসার প্রানীটিকে রক্ষা করতে।
রাজু বাল্যকাল থেকেই সাপ ভালোবাসেন। এখনো যেন সাপের প্রতি অপরিসীম ভালোবাসা কাজ করে এই সর্পপ্রেমিকের। রাজু সাপ ভালোবাসেন তাই বাংলাদেশের যেখানেই সাপের সন্ধান পান সেখানেই দুর্বার গতিতে ছুটে চলেন প্রিয় প্রানীটিকে বাচাতে।
কৃষি নির্ভর পরিবার থেকে বেড়ে ওঠা এই রাজু, এ পর্যন্ত বিষধর সাপের মধ্যে অন্যতম "অজগর" সাপ ধরেছেন যার সংখ্যা ৩০ এর ও অধিক।
এছাড়াও রাজু বর্তমানে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত স্নেক রেসকিউ টিম সাপ রেসকিউ করেছেন ৩,০০০ এর ও বেশি। এবং অন্যান্য বন্যপ্রাণী রেসকিউ করছেন ১৫০০ টি।
সকল বন্যপ্রাণীদের সুরক্ষিত আবাসস্থল তৈরী ও পরিবেশগত নিরাপত্তা দেওয়ার লক্ষ্য স্নেক রেসকিউ টিম, নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজু জানায়,সাপ নাম শুনলেই আমরা ভয় পাই ও মারার জন্য অস্থির হয়ে যাই, কিন্তু একটু সচেতন থাকলেই আমরা সাপের কামর থেকে বাঁচতে পারি।
সাপ কেবল আমাদের ক্ষতি করে না, অনেক উপকারী গুণ আছে ও বটে।
সাপের বিষ থেকে তৈরী হয় ব্লাড প্রেসারের ঔষধ,হার্ট ডিজিস,হাইপারটেনশন ইত্যাদি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.