নিজস্ব প্রতিবেদক:
মাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার হয়েছে। পলাতক আসামি বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব,রোববার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি ৩-এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
বাদশা মিয়া কালিহাতী উপজেলার কালোহা এলাকার হাসমত আলীর ছেলে। শনিবার (১ এপ্রিল) মধ্য রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে তার ছোট বোন কহিনুর বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল,১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ঘটনার দিন বাড়ির উঠানে বাদশা মিয়া তার ছোট বোনের সঙ্গে ঝগড়া হয়,ঝগড়ার এক পর্যায়ে ছোট বোনকে বাঁশ দিয়ে আঘাত করতে গেলে তার মা নিহত তমিরন নেছা বাদশাকে থামানোর চেষ্টা করে।
তখন বাদশা উঠানে থাকা ধারালো দা দিয়ে ছোট বোন কোহিনুরকে কোপ দিতে গেলে তাদের মা বাধা দেয়,এ সময় বাদশা ক্ষিপ্ত হয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে,এ ঘটনার কালিহাতী থানায় একটি হত্যা মামলা করা হয়,এরপর থেকে বাদশা পালাতক ছিল,পরে নিজের নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয় নিয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরবর্তীতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকায় আত্মগোপন করে,এই মামলার বিচার শেষে ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.