নিজস্ব প্রতিবেদক:
পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহান্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা এর নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব ম.এনামুল হক, এসআই(নিঃ) মোঃ নুরুল আমিন হাওলাদার, জেলা গোয়েন্দা শাখা (উত্তর), পিরোজপুর, সঙ্গীয় অফিসার এএসআই (নি:) মো: মাসুদ আল বাশার, ও ফোর্স কনস্টেবল মামুন-২, মেহেদী, রানা, শাহজালাল ও শাকিল'সহ পিরোজপুর পৌরসভাধীন সিও অফিস মোড় সংলগ্ন আব্বাস হোটেলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করিয়া আসামী মোঃ সাগর জোমাদ্দার(২৫), পিতা-মোঃ সিরাজ জোমাদ্দার, মাতা-মোসাঃ সালেহা বেগম, স্ত্রী-তানজিলা বেগম, স্থায়ী সাং-পালপাড়া(জোমাদ্দার বাড়ী), ০৫ নং ওয়ার্ড, ইউপি-রাড়ীপাড়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, হালসাং-০৮ নং ওয়ার্ড, রোড নং-০৭, তাসফিয়া ক্লাব সংলগ্ন, মুত্তাকী ভবন, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রামকে ৩ তারিখ ভোর রাত্র ০৫:৩৫ ঘটিকায় গ্রেফতার করেন। ধৃত আসামীর নিকট থেকে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যাহার মূল্য আনুমানিক ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.