বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, এদিন ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি হায়েস গাড়ি তল্লাশী করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো.সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২৮), মো. ইয়াছিন আরাফাত সাকিব (২৩), সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্তক্ত্য করত একই এলাকার সুমন। একই সাথে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার যাদবপুর গ্রামে ভিকটিমের বাড়িতে যায় সুমন ও তার ৪-৫জন সাঙ্গপাঙ্গ।
এ সময় তারা ভিকটিমের ভাবিকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.