ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে হেলি পোর্ট মাছ বাজার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান শুক্রবার বিকেলে হেলিপোর্টস বাজারে অনুষ্ঠিত হয়।
মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ী হ্যাচারী মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, প্রধান বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমর কুমার মালো। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান
৬ নং ওয়ার্ড কাউন্সিলর আরাফাত রহমান রাজিব, মৎস্যজীবি লীগের আহবায়ক মনোজ কুমার সাহা, হেলিপোট মাছ বাজারের সভাপতি রবীন্দ্রনাথ হালদার, সাধারণ সম্পাদক সমর কুমার মালো, সহ-সভাপতি চিত্তরঞ্জন মালো, সাংগঠনিক সম্পাদক এলেম বিশ্বাস, কোষাধক্ষ্য প্রদীপ কুমার হালদার নির্বাহী কমিটির সদস্য রাজু বিশ্বাস, তীরু লাল বর্মন, কুমার মালো, শওকত আলী খান, রাজু মালো, মোহাম্মদ জাকির হোসেন, রবি দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পৌর মেয়র বলেন আগামী ঈদের পরে এই বাজারে আলোর ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হেলিপোর্ট বাজার জামে মসজিদের পেশ ইমাম আনোয়ারুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মৎস্য চাষী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ মহসিন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.