ফরিদপুর প্রতিনিধিঃ
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল, আজ ১৪ এপ্রিল ২৩ ইং তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার ফেরীঘাট এলাকায় আসামী ০১। মোঃ মিন্টু মোল্লা(৩৬)
মাদকের একটি বিশাল চালান মোটরসাইকেল করে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে রাত ১১.৫০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ধৃত আসামী
০১। মোঃ মিন্টু মোল্লা(৩৬),পিতা-মৃত আশরাফ মন্ডল, সাং-শংকরপুর চোপদারপাড়া, যশোর পৌরসভা, থানা-যশোর সদর, জেলা-যশোর, (বর্তমান ঠিকানা-সাং-শংকরপুর চৌদ্দরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর)’কে গ্রেফতার করা হয়।
এবং উক্ত আসামির কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিল, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল, ০২ টি সিমকার্ড এবং মাদক বিক্রিত ১২০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে। পরবর্তীতে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয় ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.