ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছে থেকে বিকাশ ও নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১৪ টি মোবাইল সিমকার্ড ও নগদ ৩৬০০ টাকা জব্দ করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেফতারে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, ডিবির ওসি মো. রাকিবুল ইসলামসহ প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামের জালাল বেপারীর ছেলে কামাল বেপারী (২৯), মজিবর মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর (২৫), আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার (৪৭) ও একই গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে সাকিল মাতুব্বর (২৩)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গ্রেফতার হওয়া ওই চার ব্যক্তি বিকাশ ও নগদ গ্রাহকদের গোপন পিন নম্বর সংগ্রহ করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া তারা নিজেদেরকে বিকাশ কিংবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.