নিজস্ব প্রতিবেদকঃ
কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাতির চর এলাকায়, পবিত্র কোরআন শরীফ ছিড়িয়া পদতলিত ও অবমাননা করিয়া, আল্লাহ রাসুলের নামে বিভিন্ন কটুক্তি মূলক কথা বার্তার ঘটনায়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা রুজু পূর্বক
জনাব মোঃ আসাদুজ্জামান (পিপিএম)-বার পুলিশ সুপার ঢাকা মহোদয়ের দিক-নিদের্শনায়, জনাব মোহাম্মদ মামুন অর-রশিদ (পিপিএম) অফিসার ইনচার্জ কেরাণীগঞ্জ মডেল থানা
ঢাকার নেতৃত্তে পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে, ঘটনার সহিত জড়িত আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজমান হওয়ায়, খারাকান্দি (বায়তুল জান্নাত) জামে মসজিদে জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদের মাঝে বক্তব্য রাখেন, জনাব মোহাম্মদ মামুন অর-রশিদ, (পিপিএম) অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানা। এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইন্সপেক্টর আশিকুর রহমান, ইন্সপেক্টর শহীদুর রহমান ইনচার্জ কলাতিয়া পুলিশ ফাঁড়ি ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.