মোঃ হেলাল উদ্দিন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রত্যন্ত অঞ্চল কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের উদ্যোগে ঐ এলাকার বরকান্দা গ্রামের একাধিক কৃষকের ধান কেটেছে যুবকেরা।
শনিবার সকাল থেকে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেছে ওই ইউপি সদস্যকে।
বরকান্দা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে কাশেম ও একই গ্রামের ছাদত আলীর ছেলে শুক্কর আলীর এক বিঘা জমির ধান কেটেছে তাঁরা।
ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সকল যুব সমাজকে নিয়ে বরকান্দা গ্রামের অসহায় কৃষকদের ধান কেটে দিলাম। তিনি বলেন, সব সময় অসহায় দারিদ্র কৃষকের পাশে দাড়াইতে হবে। কৃষক শুক্কর বলেন, এক হাজার টাকার কমে কামলা পাওয়া যায়না। মেম্বার ধান কাইটা দিছে,আমার ও আমার পরিবারের বিরাট উপকার হইছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.