বিশেষ প্রতিনিধি:
কেরানীগঞ্জে 3000 পুড়িয়া হিরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ তারেককে গ্রেফতার করছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ,
গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ তারেক(২৯) কেরানীগঞ্জ মডেল থানার আগলাকান্দি রোহিতপুর গ্রামের মৃত আবু সিদ্দিক ছেলে।
শনিবার (৬-ই মে) কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা থানাঘাট থেকে তাকে গ্রেফতার হয়, তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও লালবাগ থানা সহ বিভিন্ন থানায় ২০ টি মাদক মামলা আছে। তাছাড়া তার নামে কেরানীগঞ্জ মডেল থানায় পাঁচ বছরের একটি জি আর সাজা গ্রেফতারি পরোয়ানা ও অন্য একটি জি আর গ্রেফতারি পরোয়ানা, সর্বমোট দুটি ওয়ারেন্ট আছে। কেরানীগঞ্জ সার্কেল জনাব শাহাবুদ্দিন কবীর বিপিএম স্যারের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে,ইন্সপেক্টর তদন্ত খালেদুর রহমান ও অপারেশন আশিকুর রহমান এর পরামর্শে, এসআই অলক কুমার দে, এসআই রিয়াজ মাহমুদ, এএসআই আলামিন খন্দকার ও এএসআই তাজুল এই অভিযানটি পরিচালনা করেন। থানা এলাকায় মাদক উদ্ধারে এই টিমের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া কেরানীগঞ্জ মডেল থানার অনেক বড় বড়, চাঞ্চল্যকর ডাকাতি মামলা উদঘাটনে, তারা অনেক চমৎকার ভূমিকা রাখছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.