মো. হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকা ও শীতলক্ষা নদীর ভাঙ্গন হতে রক্ষায় প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দুর্গাপুর ইউপি ইউপি কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়।
জানা যায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মোক্তারপুর হতে ইকুরিয়া নদী তীর সংরক্ষাণ কাজ ১৭০০ মিটার এ ৭ টি ঘাট, ড্রেজিং কাজ ৮৯১০ কিলোমিটার নির্মাণে ত্রিশ লক্ষ টাকায় এ কাজ বাস্তবায়ন করবে। ২০২৪ সালের জুন মাসে প্রকল্পটি বাস্তবায়ন হবে। অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, নদীর তীর সংরক্ষণে ওই এলাকার বসত ভিটা, বাসযোগ্য জমি, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ ও ঈদগাহ মাঠসহ বিভিন্নস্থাপনা ভাঙ্গন হতে রক্ষা পাবে।
আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, নরসিংদী পত্তর বিভাগ নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংঙ্কর চক্রবর্তী, ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.