মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে এজলাসে বসে আদালতের নিয়ম ভঙ্গ করে আইনজীবীকে অকথ্য ভাষায় গালাগাল করার অপারাধে একটি মামলার বাদী এম এ মুহিদকে দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ জরিমানার আদেশ দেন। এর আগে তাকে আদালতের হাজতখানায় পাঁচ ঘন্টা আটক রাখা হয়।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এম এ মুহিদ তার সাবেক স্ত্রীসহ কয়েক জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা অভিযোগ এনে আদালতে মামলা করেন। এই মামলায় আসামিরা হাজির হয়ে আদালতের শুনানিতে অংশ নেন। আদালত চলাকালীন সময় আসামিপক্ষের আইনজীবী মো. আনিচুর রহমান আদালতের অনুমতি নিয়ে এই মামলার বাদী এম এ মুহিতকে এজলাসে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার একপর্যায় বাদী মুহিদ আইনজীবীর মা-বাবা তুলে গালাগাল দেয় ও আদালতকে অসম্মান করেন। পরে আদালতের বিচারক তাৎক্ষণিক বাদী মুহিদকে আদালত পুলিশের সেলে পাঠানোর নির্দেশ দেয়। প্রায় পাঁচ ঘন্টা আদালত পুলিশের সেলে থাকার পরে বাদীর আইনজীবী তার মক্কেলের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত মুহিদকে দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
আইনজীবী মো. আনিচুর রহমান বলেন, বাদীকে জিজ্ঞাসাবাদ করার সময় মারাত্মক ভাবে তিনি ক্ষেপে যান। এমনকি তিনি আমার পিতা-মাতাকে নিয়ে অবঞ্চিত ভাষার ব্যবহার করে। বিষয়টি আদালতের চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে আদালতের হাজতখানায় প্রেরণ করে। তিনি (মুহিদ) শুধু আমাকেই নয়, আদালতেও অবমাননা করেছেন।’
জানতে চাইলে মামলার বাদী এম এ মুহিত বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী যখন আমাকে প্রশ্ন করছিল তখন আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। এমন ভুল আর কখনো হবে না।’
এ সম্পর্কে আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, ‘আদালত ও আইনজীবীকে নিয়ে অসম্মানজনক কথা বলায় একটি মামলার বাদী এম এম মুহিদকে পাঁচ ঘন্টা আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তিনি ও তার আইনজীবী আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত তাঁর অপরাধের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.