বিশেষ প্রতিনিধি:
নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আফজাল খান এবং পারভেজ কে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ,পিপিএমের দিকনির্দেশনায় নবাবগঞ্জ থানার এস আই তানভীর শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় শুক্রবার (১৯-ই মে) নবাবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোমরগঞ্জ বটতলা বাসস্ট্যান্ড এলাকা হতে পেশাদার একজন মাদক ব্যবসায়ীর নিকট হইতে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।
এসময় একজন আসামী কৌশলে দৌড়াইয়া পালাইয়া যায়। ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ- ১৯/০৫/২০২৩, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ রুজু করা হয়েছে ও মামলাটি তদন্তাধীন আছে বলে জানা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.