মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ১২ মাদক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী লালভানু (৫৬) কে আবারো ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের শিবনগর ভাটা পাড়াস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত. কুদ্দুস মোল্ল্যার মেয়ে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা
জানায়, মাদক বিকিকিনি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে থানার পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারী। তার বিরুদ্ধে অত্র থানাতে প্রায় এক ডজন মাদকের মামলা চলমান রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.