ফরিদপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
"বঙ্গবন্ধু শুধু বাংলার নন,
তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।"
আজ ২৮ মে রবিবার ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, জনাব মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন, ফরিদপুর, জনাব কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুরসহ অন্যান্য দপ্তরের উর্ধ্বতন কর্মকতাগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.