নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, ঢাকা জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকার নেতৃত্বে এসআই (নিঃ)মোহাম্মদ শাহাদাতের একটি চৌকষ টিম সোমবার (২৯-ই মে) ২২.১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ বাবু (২৪), পিতা-আঃ রব,মাতা-হনুফা বেগম, সাং-দক্ষিন জামসিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ মহিউদ্দিন ময়না (৩৩), পিতা-মৃত বাবর আলী, মাতা-রিজিয়া খাতুন, সাং-উত্তর চাপাইন লালটেক, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত বাবর আলী, মাতা-রিজিয়া খাতুন, সাং-উত্তর চাপাইন লালটেক, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ রবিন (২৬), পিতা-মোঃ মজিদ, মাতা-রাজেদা বেগম, সাং-আড়াপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ সোহান (২০), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-আলেয়া বেগম, সাং-চিতইবাজার, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, এ/পি সাং-সুজনের বাড়ী, থানাস্ট্যান্ড, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৬। মোঃ রিপন (২৫), পিতা-মোঃ ফজল, মাতা-লিলি বেগম, সাং-কলমা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ জামাল (৩৫), পিতা-আকরাম আলী,মাতা-বিমলা, সাং-জামসিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের বিভিন্ন দেশীয় অস্ত্র-সুইচগিয়ার, লোহার তৈরি চাকু,লোহার রডসহ গ্রেফতার করে। উক্ত আসামীদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলে সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছিল এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করে আসতেছে।
গ্রেফতারকৃত উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.