মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধার সহ বিশেষ অবদান রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আবু জাফরকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা রেঞ্জের মে, ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ট অফিসার হিসাবে মনোনিত করা হয়। ওই সভাতে তাকে পুরস্কৃত করেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ এর ডিআইজি, মঈনুল হক বিপিএম (বার) ও পিপিএম। এ সময় ডিআইজি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) ও কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আবু জাফর।
উল্লেখ্য, এস আই সেকেন্দার আবু জাফর গত ১১/০৪/২০২২ তারিখে ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে যোগদান করেন। যোগদানের পর থেকে সে স্পর্মকাতর মামলায় ৬ জন ডাকাতকে আটক ও ডাকাতি হওয়া ২ টি মটরসাইকেল উদ্ধার করে। তার ওই ধারাবাহিক সাফল্যে এবার সে খলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ট এস আই হিসাবে মনোনিত হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, খুলনা রেঞ্জের মে, ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভাতে অপরাধ দমনে অত্র থানা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এ থানায় সংঘঠিত ডাকাতি মামলা নং-০৭ এর তদন্তকারী কর্মকর্তা এস আই সেকেন্দার আবু জাফর তার কর্মকান্ডে বিশেষ সফলতা দেখিয়েছে। সে ওই মামলায় ৬ জন ডাকাতকে রাজশাহী, মাগুরা ও ঝিনাইদহ থেকে আটক সহ ২ টি মটর সাইকেল উদ্ধার করে। এছাড়াও ৩ জন ডাকাতের জবানবন্দী গ্রহনে সক্ষম হয়। তিনি জানান, এস আই সেকেন্দার ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই নিষ্টার সাথে তার দ্বায়িত্ব পালন করে চলেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.