মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্তায় দিনেদুপুরে ফিল্ম স্টাইলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ভেঙ্গে পড়েছে উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে ইজিবাইক চালক মমিনুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
বুধবার(১৪ জুন) বেলা ১ টা ৩০ মিনিটের দিকে সাদা প্রাইভেটকারে থাকা একদল ছিনতাইকারী বারপাখিয়া মোড় পার হয়ে রাস্তার উপর চলন্ত লাল রঙের ইজিবাইকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৪ জন নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাদক আছে বলে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে বলমারপুর বাজার হয়ে নলডাঙ্গা বাজারের মধ্য দিয়ে ঝিনাইদহ বাইপাস মোড়ে তাকে ফেলে দেয়। এ দলের অন্য ১ জন সদস্য কালীগঞ্জ ১০ তলা বিল্ডিং থেকে ইজিবাইকটি রিজার্ভ করে।
এ ঘটনায় রাতেই মমিনুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের কবলে পড়ে মমিনুর কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটির সন্ধান এখনও মেলেনি। এ বছরের ১১ এপ্রিল ধার দেনা ও এনজিও থেকে লোন করে মমিনুরের পিতা ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটি তাকে কিনেছিলেন।
এঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানায়,বলরামপুর মোড়ে পুলিশ থাকে যে কারনে আসল পুলিশ মনে করেছি আমরা। ইজিবাইক চালককে তুলে নিয়ে যেতে দেখেছি। ছিনতায়ের ঘটনা বুঝতে না পারায় তখন অতটা গুরুত্ব দেয়নি।
সদ্য যোগদানকৃত কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান মিনে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.