ভাঙ্গুড়া প্রতিনিধি (পাবনা): গোলাম মোস্তফা
পাবনা ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো.সাব্বির হোসেন (১৭) মো.মেহেরব (১৮) মো. আসিব(১৬)ও সিএনজি চালক বাবলু (৩৫)নামে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১.টা৩০ মিনিটের দিকে ভাঙ্গুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ মাইটা পুল সংলগ্নে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর দেরটার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন পরীক্ষাশেষ করে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা করলে,পল্লী বিদ্যুৎ মাইটা পুলের সামনে সিএনজি চালক ভাঙ্গুড়ার উদ্দেশ্যে গাড়ি ঘোরানোর সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের ঘটনা স্থল থেকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, মোটরসাইকেল আরোহী তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান,ঘটনাটি সিএনজি চালকের অসচেতনার কারণে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো:কৌশিক বলেন, বর্তমানে মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক ও দুইজনের রগ কেটে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য একজন রাজশাহী মেডিকেল হাসপাতালে, দুইজন পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এস আই হাফিজুর রহমানকে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.