মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।।
মঙ্গলবার (২৭ জুন) 'ইসলামী সেবা কল্যাণ পরিষদ রাতইল ইউনিয়ন' নামে মানব সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার রাতইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫০টি অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।।
এদিকে ঈদের আগে এসব উপহার সামগ্রী পোলাওয়ের চাল, সেমাই, চিনি, লবন, দুধ, কিচমিচ ও সয়াবিন তেল একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও হতদরিদ্র মানুষ।।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, ইসলামী সেবা কল্যাণ পরিষদের রাতইল ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হাসান, প্রচার সম্পাদক হাফেজ মুস্তাইন, সদস্য হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.