অনলাইন ডেস্কঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় জেলার প্রত্যেকটি থানা এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আতিকুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য ১১.০৭.২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় দর্শনা থানাধীন প্রতাপপুর নদীপাড়া গ্রামস্থ আসামির বসতবাড়ির উঠানে গাঁজা বিক্রয়কালে আসামি ১) মোছাঃ বেলী খাতুন (৩২), জং-মোঃ সোহেল, সাং-প্রতাপপুর নদীপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) কেজি গাঁজা, মূল্য অনুমান-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং গাঁজা বিক্রয়ের নগদ অর্থ ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.