মোঃ মিন্টু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কে এম ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ১৮ জুলাই বেলা ১১ টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ড এলাকায় এদুঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দিন খাঁনের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মোঃ শহিদুল ইসলাম,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ওয়াহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়া নোয়াগ্রামের নিজ বাড়িতে ফিরতে ছিলেন ঢাকা খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলর ধাক্কা লাগে এতে তিনি গুরুতর আহত হয। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওয়াহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের মরাদেহ পরিবারের সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.