
নিজেস্ব প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে ৪ হাজার কৃষকের জন্য বীজ সহায়তা প্যাকেজ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮-জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে কৃষকদের জন্য এই সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচির সঙ্গে নতুন করে ৪' হাজার কৃষকের বাড়িতে অনাবাদি ও পতিত জমিতে পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে এ বীজ সহায়তা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইউপি সচিব সহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা।
বীজ সহায়তা প্যাকেজ বিতরণ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান, আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণ কম। তাই
প্রতি ইঞ্চি জমি আবাদযোগ্য করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে জাজিরা উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাড়ির উঠোন, পরিত্যক্ত ভিটা ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরির করার জন্য নতুন করে ৪ হাজার কৃষককে আমরা বীজ সহায়তা দিলাম। এভাবে অনাবাদি জমিতে আমরা ফসল উৎপাদন করতে পারলে দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে বলে আমাদের বিশ্বাস।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.