নিজস্ব প্রতিবেদক:
বরগুনায় নাশকতার মামলায় এজাহার ভূক্ত জেলা জামাতের সেক্রেটারি এস,এম,আফজুলুর রহমান ও সদস্য জহিরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ(২৯,জুলাই) শনিবার বেলা ২ টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিজানুর রহমান বলেন,বরগুনা থানায় ইতোপূর্বে দায়ের করা নাশকতার একটি মামলায় এজাহার ভূক্ত আসামী ছিলেন জামাত সেক্রেটারি আফজালুর রহমান এবংজহিরুল হক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই, মোমেন বলেন,বেলা ২ টার দিকে ২ জনকে শহরের মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্বে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে।
একটি সূত্র থেকে জানা গেছে,বরগুনায় জামাতে ইসলামী বড় ধরনের একটি শো'ডাউনের প্রস্তুতির গোপন সংবাদ জানতে পেরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.