বিশেষ প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় সুজন মোল্যা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন লোহাগড়া থানাধীন বাগডাঙ্গা সারোল গ্রামের মোঃ রবিউল ইসলাম মোল্যার ছেলে। মঙ্গলবার (১-ই আগস্ট) বিকালে লোহাগড়া থানার বাগডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.