নিজস্ব প্রতিবেদক:
বরগুনা জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নাবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলম।
বুধবার ০২ আগস্ট সকাল ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসন কার্যালয় "সুবর্ণ জয়ন্তী" সম্মেলন কক্ষে বরগুনা নবাগত জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বরগুনা জেলা সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা'র আয়োজন করেন। তিনি গত ৯ জুলাই বরগুনা জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হন ।
জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( ভূমি) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ফয়সাল আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল নূর এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রশিদ মিয়া ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বরগুনার বিভিন্ন দুর্নীতি, সামাজিক সমস্যা এবং বরগুনা সর্বোচ্চ বিদ্যাপীঠ বরগুনা সরকারি কলেজ সহ বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র শিক্ষক সংকট এর কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন সাংবাদিকরা ।
জেলা প্রশাসক তার বক্তব্য বলেন "আমি বরগুনাকে স্মার্ট বরগুনা হিসেবে গড়তে তুলতে চাই, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।" বরগুনার বিভিন্ন সমস্যা নিরসন এবং স্মার্ট বরগুনা করার লক্ষ্যে তিনি কাজ করবেন। সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিষয়ে তাকে অবহিত করার জন্য সাংবাদিকবৃন্দদের তিনি আহ্বান জানান ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.