
নুর আলম:
শরীয়তপুরের জাজিরায় কিশোর সাব্বির হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৪-আগস্ট) বিকেল ৪'টায় পদ্মাসেতু দক্ষিণ থানার সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহত সাব্বির শেখের পরিবার ও এলাকাবাসীরা দাবি করেন, সাব্বিরকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলানো হয়েছে। সাব্বির হত্যার প্রায় দু'মাস হতে চললেও পুলিশ এখনো হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। তাই দ্রুততার সাথে হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করে নিহত সাব্বিরের পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১১-জুন বাড়ি থেকে ঘুরতে বের হয় উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের ফজলু মাতবরের কান্দির সাঈদ শেখের পুত্র ১৯ বছর বয়সী কিশোর সাব্বির শেখ। পরদিন ১২-জুন সকালে তার মৃতদেহ দক্ষিন থানার আরব আলী মৌলবী কান্দি এলাকার পদ্মাসেতু হাইওয়ে রাস্তার পাশে একটি কড়ই গাছের ডালে যুলন্ত অবস্তায় পাওয়া যায়।
এই ঘটনায় নিহত সাব্বিরের চাচা মাহবুবুর রহমান বাদী হয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন হয়ে গেলেও মামলার কার্যক্রমে অগ্রগতি না হওয়ায় এ মানববন্ধন করেছে বলে জানায় মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.