নিজস্ব প্রতিবেদক:
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) পিরোজপুর কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৪(চার) কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন। মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার পিরোজপুরের নির্দেশ মোতাবেক জেলা গোয়েন্দা শাখা(উত্তর), পিরোজপুর কর্তৃক গত ৬ তারিখ রাত্র আনুমানিক ১১ ঘটিকায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(উত্তর) পিরোজপুরের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার সংগীয় ফোর্স মামুন-১, মেহেদী, শাহজালাল, সাইফুল মোহাম্মদ রানা, শাকিল, রোজিনা পিরোজপুর জেলার কাউখালী থানাধীন শিয়ালকাঠী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড, উত্তর শংকরপুর সাকিনস্থ নতুন বাজার সংলগ্ন বেকুটিয়া ব্রীজের ঢালে জনৈক মোঃ সামসুল হক, পিতা-আলহাজ্ব আবুল কালাম আজাদ এর বিসমিল্লাহ হোটেল নামক খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট অভিযান পরিচালনা করিয়া আসামী ১। সুমি ওরফে তাসলিমা বেগম(২৫), স্বামী-মোঃ দুলাল মিয়া, পিতা-আঃ সামাদ মিয়া, মাতা-রফিয়া বেগম, সাং-বাতান বাড়ী, ধজনগর, ০৮ নং ওয়ার্ড, ইউপি-গোপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ২। মুক্তা বেগম(২১) পিতা-সানু মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-কাঞ্চনমুরি(নানু মিয়ার বাড়ী), ০৯ নং ওয়ার্ড, কসবা পৌরসভা, হালসাং-হাকর, পশ্চিমপাড়া, রশিদ মিয়ার বাড়ীর পাশে, কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৩। মোঃ দুলাল মিয়া(৩৫), পিতা-আঃ সামাদ মিয়া, মাতা-ফরিদা বেগম, সাং-দক্ষিন প্রতাপপুর, ওয়ার্ড নং-০৭, ইউপি-পশ্চিম জাফলং, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন এবং উক্ত ১নং ও ২নং আসামীদ্বয়ের হোফাজত হইতে ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ দুলাল মিয়া(৩৫) এর দেহ তল্লাশীকালে কোন অবৈধ আলামত পাওয়া না গেলেও উক্ত আসামী গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীদ্বয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে এবং উক্ত আসামী নিজেই গাঁজা সরবরাহের স্থানগুলোতে পথ প্রদর্শক হিসাবে একত্রে যাতায়াত করে বলিয়া সাক্ষীদের সামনে অকপটে স্বীকার করে।উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার বাদী হইয়া কাউখালী থানায় একখানা এজাহার দায়ের করেন।উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.