মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
জলঢাকা প্রেসক্লাবের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ সদস্যদের সমন্বয়ে দীর্ঘ একযুগ পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০শে আগষ্ট বুধবার দুপুর ২টায় প্রেসক্লাব কার্যালয়ে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জলঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এ টিভির জেলা প্রতিনিধি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি'র সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী বশির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি আবেদ আলী, নিউজ পোর্টাল বিদ্রোহী নিউজের সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, যুগান্তর প্রতিনিধি সফিকুল ইসলাম চিনু, অবলোকন প্রতিনিধি মর্তূজা ইসলাম, ৭১ নিউজ জলঢাকা প্রতিনিধি হাসানুর কাবীর মেহেদী, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, আজকালের খবর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, ডেইলি অবজারভার প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, মানব জমিন প্রতিনিধি ছানোয়ার হোসেন বাদশা, যুগের আলো প্রতিনিধি মাইদুল হাসান, ইত্তেফাক প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, জাহিনুর ইসলাম জীবন, রঞ্জিত কুমার রায়, এন.আই মানিক প্রমুখ। উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা সাংগঠনিক ভাবে চলমান কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে গঠনতন্ত্র প্রণয়নের পাশাপাশি পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনার মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবী জানান প্রেসক্লাবের সভাপতির নিকট। এ সময় সকল সদস্যদের সমন্বয়ে সুন্দর, সুসংগঠিত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহবান জানিয়ে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, গঠনতন্ত্রের নীতিমালা অনুসরণ করে যথারিতি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে আগামী এক মাসের মধ্যে। সেই সঙ্গে আগামী এক সপ্তাহ পর সকল সদস্যদের সমন্বয়ে কার্যনির্বাহী কমিটির উদ্দ্যোগে সাধারণ সভা পালন করার অভিমত ব্যক্ত করে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, নেতৃত্বের গুণাবলি হয়েছে এমন ব্যক্তিকে বেঁচে নিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আসুক এই প্রত্যাশা রাখি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.