
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
ডিবি পরিচয়ে গত শনিবার ঢাকার এলিফ্যান্ট রোড ও শিবালয়ের কৃতি সন্তান মোঃ সেলিম হোসেন কে, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার চেষ্টা করে।এ ঘটনায় গত সোমবার মানিকগঞ্জ আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে মোঃ সেলিম হোসেন জানান শিবালয় থানার সায়দাবাদ এলাকার গ্রামের বাড়ির উঠানে বেড়া দেওয়ার কাজ করেছিলেন এসময়ে - হানিফ, ইব্র্হীম, আজিজুল, রিন্টু,বারেক কাজী, ডিবি পুলিশ পরিচয়ে দুই হাত বেধে মোটরসাইকেল করে তুলে নিয়ে পাশে, নালী চেয়ারম্যান মার্কেট আটক করে রাখে। সেলিম অভিযোগে বলেন তার গলায় ছুরি ধরে বলে, বাঁচতে চাইলে তোর পরিবার কে ৭ লক্ষ টাকা নিয়ে আসতে বল।
টাকা না পেয়ে এক পর্যায়ে মারধর করে। ধস্তাধস্তি শুরু হয় পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করলে, পরে শিবালয় থানা পুলিশ এসে উদ্ধার করে। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া হয়। বর্তমান ভুক্তভোগী মোঃ সেলিম হোসেন নিরাপত্তাহীনতায় ভুকছেন বলে জানান। এবিষয়ে শিবালয় থানা এস আই সানোয়ার হোসেন, একান্ত সাক্ষাৎকারে বলেন। এ বিষয়ে কোটে মামলা করেছে, মোঃ সেলিম হোসেন, তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.