
শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পান্থাপাড়া ব্র্যাক অফিসের পূর্ব পাশে অবস্থিত সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা চৌবাচ্চার মাঝে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের বিষয়টি থানায় অবগত করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ সঙ্গীয়দের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়না-তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, অনেকেই অজ্ঞাত এ ব্যক্তিকে গতকাল থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন। তার সঠিক পরিচয় কেউ জানেন না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়ভাবে লোকটি অপিরিচিত। তার পরিবারের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। সে পর্যন্ত ময়না-তদন্ত শেষে মরদেহটি গাইবান্ধা মর্গে রাখা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.