
শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি:
দুষ্টুমি করায় চর দিয়ে ছাত্রের হাতে পিটুনির শিকার হলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টমি করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তিনি একটি চর মারেন।
শিক্ষক আব্দুল লতিফ আকন্দ জানান,আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের উপরতলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেনির ছাত্র সেলিম পিছন থেকে আমাকে লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ওই ছাত্রের পিতা এমদাদুল হক জানান,এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে চরসহ মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কান্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুধু তাই নয়, আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.