মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
আজকের সন্তান আগামীর ভবিষ্যৎ। সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়োজন শিক্ষকদের পাশাপাশি অবিভাবকদের সঠিক নজরদারি।গেল ১১ সেপ্টেম্বর নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলের অবিভাবক সমাবেশে এমন কথা তুলে ধরলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব মোঃজামিল হোসেন।এসময় স্কুলের মূল ফটক চত্তরের একদিকে সন্তান অন্যদিকে অবিভাবক এবং সামনে বসা শিক্ষকদের নিয়ে এমন সুন্দর একটি আয়োজনে সন্তানদের আগামীর কথা ভেবে হাসিমুখে এই সমাবেশে যুক্ত হন অবিভাবকেরা।এদিকে সচেতন মহলের এই অবিভাবকেরা মিডিয়া কর্মীদের সামনে বলেন গ্রামীন পরিবেশে আমরা অনেক সময় আমাদের সন্তানদের ভবিষ্যত জীবন নিয়ে শঙ্কায় থাকি আজ সেই শঙ্কার ঘোর কেটে আমাদের মাঝে স্বস্তির নিঃশ্বাস প্রবাহিত হয় এই প্রতিষ্ঠানে আসলে।আমার সন্তান পড়াশুনায় কতটা মনোযোগী কিংবা তারা আদো কোন কোন জায়গায় পিছিয়ে আমরা আজ এই সমাবেশের মাধ্যমে সন্তান শিক্ষক এবং অবিভাবকেরা একই মঞ্চে বসে উন্মুক্ত আলোচনায় সামিল হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যত জীবনে চলার পথ মসৃণ করতে ভূমিকা রাখতে পারছি।অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন নীলফামারী জেলা শাখার সভাপতি,সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম রাজু বলেন,আমাদের এই প্রান্তিক অঞ্চল জুরে অনেক প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমরা অবিভাবকেরা আমাদের সন্তান কিংবা ভাই বোনদের আগামীর ভবিষ্যৎ গড়ার অদ্যপান্তুে এই মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনে করি।আমাদের সন্তানদের শিক্ষা,সংস্কৃতি থেকে শুরু করে তাদের উজ্জ্বল জীবনের পান্থেও এই প্রতিষ্ঠানটি তাই আমাদের মতো প্রান্তিক অঞ্চলের অবিভাবকদের ভরসার নাম এই মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল।
অনষ্ঠানে উপস্থিত আর এক অবিভাবকের চোখ থেকে বেড়িয়ে আসা আনন্দ অশ্রু যেন বার বার বলছে এই বিদ্যাপিটের মহত্বের কথা,আপন সন্তানের ভবিষ্যৎ গড়ার কারিগর যখন এই প্রতিষ্ঠান তখন কার না চোখ জুরে ঝরবে এমন আনন্দ অশ্রু। এক সময়ের আনমনা সন্তান তার এই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করে আজ মস্তবড় অফিসার তাই পরবর্তী সন্তানকেও ভর্তি করিয়েছেন এই স্কুলে।একই সাথে কান্না ভরা আখি মেলে বলছেন অনেক সময় সন্তানের বেতন ঠিক মতো দিতে পারিনি তবুও এই প্রতিষ্ঠানের কর্নধর জামিল স্যার বন্ধ করেননী আমার সন্তানের পড়াশুনা আর আজ আমার সেই সন্তান মস্তবড় অফিসার।
পরিশেষে সন্তানদের প্রতি আরো বেশি সজাগ থাকতে সচেতন মূলক লিফলেট বিতরন করা হয়।একটি সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্বশীলতার সব বিষয় এই লিফলেটের অন্তর্ভুক্ত করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.