
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শৌলমারী ইউনিয়নের। চেয়ারম্যান পাড়ার সরকারি বাঁধ কেটে মাটি বিক্রি করে দিতেছেন নানান অজুহাতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যে কাজগুলো করে তিনি যাচ্ছেন। তার ভেতরেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। কোটি, কোটি, টাকা তিনি ব্যয় করে সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে বন্যা প্লাবিত না হয়। সেই কারণেই পানি উন্নয়ন বোর্ড থেকে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে চেয়ারম্যান পাড়ার, বাঁধের কাজ সম্পন্ন হতে না হতেই দিনরাত বাঁধ কেটে বালু চুরি হচ্ছে। সেই বাঁধ কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুর দল তারা অনেক ক্ষমতাশালী ও প্রভাবশালী মানুষকে বলে তারা আইনের তোয়াক্কা করে না। যেখানে সরকার কোটি কোটি টাকা খরচ করে বাধ নির্মাণ করল , সেখানেই তারা দিনরাত বাঁধের বালু চুরি করে নিয়ে যাচ্ছে। বালু ব্যবসায়ী ও সিন্ডিকেট কারি, মোঃ এনামুল ঘাটিয়াল ও, এলাকাবাসীর বেশ কিছু লোক সহযোগিতা করেন। এ যেন আইন সম্পর্কে কিছু বোঝেনা। তারা বলে আইন আমাদের কি করবে কিন্তু এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের, এক্সএন তাহার সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা ব্যবস্থা গ্রহণ করব, আপনারা রিপোর্ট করেন। শৌলমারিতে অহরহ এই ঘটনা আমাদের নজরে আছে, এলাকাবাসীরা জানান পানি উন্নয়ন বোর্ডের নজরদারি না থাকার কারণেই দিনরাত চুরি হচ্ছে। বাঁধের বালু সহ জমনো করা যে বালুগুলো পানি উন্নয়ন বোর্ডের ছিল সেই বালুগুলো নিয়ে যাচ্ছে। এভাবেই চলতে থাকলেই কিছুদিনের মধ্যেই বাঁধ বিলীন হয়ে যাবে। হুমকির মুখে পড়বে কয় এক হাজার পরিবার। এর সঠিক তদন্ত করে এলাকাবাসীরা জানান যে যারা এই বালু এবং বাঁধের ক্ষতি করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.